ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল নানা-নাতনির

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৪৩, ৪ ডিসেম্বর ২০২৩
ট্রাকচাপায় প্রাণ গেল নানা-নাতনির
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

সোমবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঐ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের লালীর বাপের পাড়া এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন ও সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. তারেকের মেয়ে আজুয়া আক্তার। তারা সম্পর্কে নানা-নাতনি। আহত সামিরা আক্তার আজুয়ার মা বলে জানা গেছে।

Advertisement

লোহাগাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম বলেন, বিকেল ঐ তিনজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!