নিহতরা হলেন- উপজেলার রাজিবপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার ও অপরজন পৌর শহরের দত্তপাড়া এলাকার দুলাল গৌরের স্ত্রী জনতী গৌর।
জানা যায়, সকালে বালুবোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জনতী গৌর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মাজেদুর রহমান বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।