ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫০, ২০ নভেম্বর ২০২৩
শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় মেহেদী হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের পাশে চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান যশোর জেলার বাসিন্দা। আহত দুইজনসহ সবাই যশোরের আবেদিন ইকুইপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির কর্মচারী।

স্থানীয়রা জানান, সকালে কুষ্টিয়া থেকে বালুবোঝাই ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে তিনজন গাড়াগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চন্ডিপুর তেল পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয় বালুবোঝাই ট্রাক। এতে মোটরসাইকেল আরোহী তিনজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ। তিনি জানান, সকালে মেহেদী হাসানসহ আরো দুইজন মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!