শুক্রবার রাতে উপজেলার খোর্দ্দ নারায়ণপুর এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসদ্দীন জেলার মান্দা থানার প্রসাদপুর বাজারের ছয়ফদ্দিনের ছেলে।
জানা যায়, সামসদ্দীন তার পরিবারের সদস্যদের সঙ্গে নওহাটা মোড়ে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার রাতে সেখান থেকে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা অটোরিকশায় যাচ্ছিলেন। পথে খোর্দ্দ নারায়ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সামসদ্দীন রাস্তার পাশে ছিটকে পড়ে একটি ধানবাহী একটি ট্রাক্টরের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ নিয়ে যান।
.png)
মহাদেবপুর নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।