শুক্রবার সকালে উপজেলার শালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বিবি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর গ্রামের আজিমুদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে উপজেলা সদরে কেনাকাটা সেরে ছেলে মানজির হোসেনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কুলসুম বিবি। এ সময় বটতলী চারমাথা মোড়ে পৌঁছালে একটি ট্রাক দেখে ব্রেক করলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই নারী। এ সময় ওই ট্রাকটি তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।