মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশনের ঘিওর শাখায় কর্মরত ছিলেন।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজাহান আলী নিহত হন। এতে গুরুতর আহত হন আরো তিনজন। এদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও বাকি দু’জনকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
.png)