বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৭টার দিকে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার ‘বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান মন্ডল পাবনা জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
.png)
জানা গেছে, কারখানাটিতে জুতা ও বেল্ট তৈরি করা হতো। কারখানায় কাজ চলার একপর্যায়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেছে। একজন নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার এসআই মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঘটনাস্থলেই মারা গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।