মঙ্গলবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার দুপুরের দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের শায়েস্তানগর হাজনী খাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ নভেম্বর ছাত্রদল নেতা বাবু দুষ্কৃতিকারীদের সঙ্গে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেনবাগ থানা এলাকায় নাশকতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ ঘটনায় র্যাব-১১ এর আভিযানিক দল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় নাশকতাকারীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরপর সোমবার দুপুরের দিকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উপরোক্ত ঘটনার এজাহার নামীয় আসামি নুর হোসেন বাবুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।