ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ১৭ ডিসেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১ 
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওহাব খান সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। 

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা-তেঘরিয়া সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকালে কাভার্ডভ্যানটি বেতকা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটিও বেতকার দিকে যাচ্ছিল। পথে কালিনগর এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুমন। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   

Advertisement

সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুইটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!