ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রাক্টরচাপায় রাজমিস্ত্রি নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৩
নরসিংদীতে ট্রাক্টরচাপায় রাজমিস্ত্রি নিহত
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রাক্টরচাপায় মোবারক হোসেন নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক উপজেলার একই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোবারক নিজের বাড়ির কাজের জন্য ট্রাক্টরচালককে ইট আনতে বলেন। চালক বেলা ১১টার দিকে ইটবোঝাই ট্রাক্টর নিয়ে আসেন। তার বাড়ির পথ খানাখন্দ ও সরু হওয়ায় চালককে মোবারক সংকেত দেওয়ার চেষ্টা করেন। এ সময় চালক ট্রাক্টরটি চালানোর সঙ্গে সঙ্গে এতে চাপা পড়েন তিনি। পরে স্বজনরা  মোবারককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

রায়পুরা থানার এসআই আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!