ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১৬ জুন ২০২৩
বরগুনায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবিতে রেজাউল হোসেন

বরগুনার আমতলী উপজেলায় ট্রাক্টরচাপায় রেজাউল হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল একই ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।

জানা যায়, বিকেল ৫টার দিকে রেজাউল হোসেন মোটরসাইকেলে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়-গোজখালি বাজার সড়ক দিয়ে যাচ্ছিলেন পথে গোজখালি বাজার মোড়ে পৌঁছালে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল হোসেন নিহত হন।

Advertisement

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!