বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। গফুর আলি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মাঠপাড়ার মৃত সিয়াম মণ্ডলের ছেলে ও আড়তে শ্রমিক হিসাবে কাজ করত।
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ বলেন, ‘বৃহস্পতিবার সকালে গফুর আলি শঙ্করচন্দ্র বাজারের আড়তে কাজের জন্য বাড়ি থেকে বের হন বাইসাইকেল যোগে। মোকামতলা মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
.png)
তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।