বৃহস্পতিবার সকালে আলীকদম-লামা সড়কের কেয়ারার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাকিল উপজেলার চৈক্ষ্যং ইউপির মন্নান মেম্বার পাড়ার বাসিন্দা মো. কামালের ছেলে।
জানা যায়, মো. সাকিলসহ তিন বন্ধু বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা সড়কের কেয়ারার ঝিরি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন বন্ধু ছিটকে পড়েন। সেকেন্ডের মধ্যে আরেকটি ট্রাক মোটরসাইকেলসহ তিনজনকে চাপা দিলে মো. সাকিল ঘটনাস্থলেই মারা যান। মঞ্জুর আলমের ছেলে মো. শরীফ ও কালা মিয়ার ছেলে মো. বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
.png)
আলীকদম থানার ওসি মো. নাছির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত মো. সাকিলের লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।