রোববার বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ভূট্টো চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকার ইসহাক আহমদের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকের ঈদগাঁও শাখার ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার। তিনি জানান, বিকেলে নুরুল ইসলাম তার এক সঙ্গীসহ মোটরসাইকেল নিয়ে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কায় দেয়। এতে নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা ব্যক্তি। পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
.png)