ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চাকরি স্থায়ীকরণ চায় জবির মজুরিভিত্তিক কর্মচারীরা

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ২৬ জুলাই ২০২৩
চাকরি স্থায়ীকরণ চায় জবির মজুরিভিত্তিক কর্মচারীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন দৈনিক মজুরিভিত্তিক কাজে নিয়োজিত কর্মচারীরা।

আজ ২৬ জুলাই (বুধবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে মানববন্ধন করেন কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকরি স্থায়ী করার জন্য মানববন্ধন করতে হচ্ছে এটা আমাদের জন্য লজ্জার। প্রশাসন আমাদের আশ্বস্ত করে যাচ্ছে যে আমাদের চাকরি স্থায়ী করা হবে। সামনের মাসে ইউজিসির মিটিংয়ে আমাদের চাকরি স্থায়ী হওয়ার বিষয়ে মীমাংসা হবে কিন্তু হতাশার কথা হচ্ছে এভাবে তিন-চার বছর চলে গেলেও প্রশাসন এখনো আমাদের চাকরি স্থায়ী করতে পারেনি। 

Advertisement

এ সময় বক্তারা তাদের চাকরি শীঘ্রই স্থায়ী করার দাবি এবং দাবি মানা না হলে কর্মবিরতি এবং আমরণ অনশন করবেন বলে জানান কর্মচারীরা। 

প্রসঙ্গত, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫০ জন অস্থায়ী কর্মচারী নিয়োজিত আছেন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের দৈনিক ৬০০ টাকা হারে মজুরি দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!