আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), বিবিএ প্রথম বর্ষের ‘ক’ ‘খ’ ও ‘গ’ ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তির এক্নোলেজমেন্ট স্লিপ প্রদর্শনপূর্বক এসএসসি বা সমমানের নম্বরপত্রের মূলকপি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্রের মূলকপি জমা দিয়ে এপ্লিক্যান্ট ফর্ম সংগ্রহ করে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে।
.png)