সোমবার (১৯ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অডিটোরিয়ামে সম্পন্ন হয় এই আসরের সমাপনী পর্ব।
এবার প্রায় ৯০টি দলের মধ্য থেকে প্রাথমিক বাছাই পর্ব শেষে ১৬টি দল সেমিফাইনাল এবং ছয়টি দলকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। গ্র্যান্ড ফিন্যালে এই ছয়টি দলের সদস্যরা নিজেদের বিজনেস প্লান বিচারকদের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে বিচারকদের বিচারে টিম ক্রোমা চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ টিম ফিন্যান্স উইজার্ড। এবং দ্বিতীয় রানার আপ হয় টিম ফোনিক্স। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র দেওয়া হয়।
.png)
চবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর রিজোয়ানুল হক রাফি জানান, অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলটি গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার সুযোগ পান। গ্লোবাল সামিটে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজেনস আইডিয়া বাস্তবায়নের জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক এনামুল হক। তিনি বলেন, শিক্ষার্থীরা এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে একটি স্টার্টআপ জেনারেশন এর ব্যাপারে সম্যক ধারনা পেয়ে থাকে।
হাল্ট প্রাইজ' বিশ্বের ১২১টির বেশি দেশে তিন হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। এটি বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিজনেস আইডিয়ার প্রতিযোগিতামূলক আসর। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানমূলক উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন ।