কুবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় বক্তব্য দেন চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহাবুব এ রহমান, সাধারণ সম্পাদক ইমাম ইমু, কুবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবি সাংবাদিক সমিতির সভাপতি মুহা মহিউদ্দিন মাহি।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব রহমান বলেন, ‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা একটি পরিবারের মতো। আমাদের পরিবারের কেউ আক্রান্ত হলে, আঘাত পেলে যেমন আমরা ব্যথিত হই, ঠিক একই রকম কোনো ক্যাম্পাসে সাংবাদিক হেনস্তা হলে আমরা আঘাত পাই।
.png)
পরবর্তীতে উভয় সংগঠনের নেতৃবৃন্দ যেকোনো সমস্যায় পরস্পর পাশে থাকার আশ্বাস দেন।