এমনই একজন স্বেচ্ছাসেবক কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার গ্রুপের গার্ল-ইন-সিনিয়র রোভারমেট জাকিয়া সুলতানা বিথী। এবারের হজ যাত্রায় সেবার ব্রততে অংশ নিয়েছেন তিনিও।
কুবির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী ৮ জুন থেকে আগামী সাত দিন হজ যাত্রীদের সেবা দিবেন।
.png)
এ বিষয়ে বিথী বলেন, ‘রোভারের মূল মটো হচ্ছে সেবা। আর একজন মুসলিম হিসেবে হজ যাত্রীদের সেবা প্রদান করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও কুমিল্লা জেলা রোভারকে।
তিনি আরো জানান, গতবছর হজ ক্যাম্পে সেবা প্রদান করেছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভারমেট রাশেদুল আমীন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এ আশা ব্যক্ত করি।