ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তৃতীয়বারের মতো চবিতে ‘সাইন্স কার্নিভাল’

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১৫ জুন ২০২৩
তৃতীয়বারের মতো চবিতে ‘সাইন্স কার্নিভাল’
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা তৃতীয়বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সায়েন্টিফিক সোসাইটি আয়োজিত ‘চট্টগ্রাম সাইন্স কার্নিভাল-৩.০’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।

এদিন সকাল ১১টায় অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি) প্রমুখ। এ সময় সাইন্স কার্নিভাল পরিদর্শনে আসেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!