আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুন) চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ও অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী প্রতিযোগিতামূলক এই মেলা অনুষ্ঠিত হবে।
সিইউএসএস’র সভাপতি মিনহাজুর রহমান শিহাব জানান, বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, প্রধান বক্তা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাঈল খান, বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকরা উপস্থিত থাকবেন।
.png)
অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। দুই পর্বে অনুষ্ঠেয় এ মেলার প্রথম পর্বে থাকবে উদ্বোধনী, আলোচনা সভা, বিভিন্ন সেগমেন্ট প্রদর্শনী ও বিচারকাজ পরিচালনা।
দ্বিতীয় পর্বে থাকবে ‘নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্ভাবনা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সৌরশক্তির গবেষক ও বিজ্ঞানী এবং মালয়েশিয়ার ভেনেগা ন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. নওশাদ আমিন।