সোমবার (১৯ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) বার্ষিক সাধারণ সভা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পৃথিবী এখন হাতের মুঠোয়। আপনাদের আগ্রহ, শখ এবং স্বপ্নকে বাস্তবায়নের সর্বোচ্চ সুযোগ রয়েছে। আমরা চাইব, বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর যেসব আয়োজন হয়, ক্যারিয়ার ক্লাবও সেখানে থাকবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করবে। তাছাড়া, যে ক্যারিয়ারেও যাও না কেন প্রত্যেককে মানুষের মতো মানুষ হতে হবে।
.png)
এ সময় তাওহীদা মাহমুদ আরিয়ান ও অর্পণ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার।
আলোচক হিসেবে ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মজুমদার এবং চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) সুদীপ্ত সরকার পিপিএম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি মো. মোস্তাক আল মুজাহিদ জিনিয়াস।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী এস. এম. শাহরিয়ার আলম ও ইমরান পাভেলের হাত ধরে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)। প্রতিষ্ঠাকাল থেকে চবি শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা, বিবিধ কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি, ইভেন্ট, বছরব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম, জব ফেয়ার, ইন্টার্নশীপ প্রোগ্রাম, শিল্প প্রতিষ্ঠানে সশরীরে গমন ও শিক্ষণ, নিয়োগ কার্যক্রমে শিক্ষার্থী ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, এনজিও ও বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের সঙ্গে সরাসরি সেতুবন্ধন তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।