বুধবার (১৪ জুন) পাবিপ্রবি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, এদিন অন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগামিং কনটেস্ট, গ্রাফিক্স ডিজাইন ও কনটেন্ট রাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশন করার সময়সীমা ১৩ই জুন। প্রোগ্রামিং কনটেস্টে প্রতিটিমে তিনজন সদস্য অংশগ্রহণ করবেন। চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ, ক্রেস্ট ও সার্টিফিকেট।
.png)
কনটেস্ট শেষে সবার জন্য থাকছে উন্মুক্ত সেমিনার। সেমিনারে বক্তা হিসেবে থাকবেন "Edupy Academy" স্টার্টআপের সিইও এবং সম্মানিত প্রশিক্ষকবৃন্দ। বক্তারা টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল সবার জন্যই তাদের বক্তৃতা দেবেন।