ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডিনস অ্যাওয়ার্ড পেলেন পাবিপ্রবির ১৪ শিক্ষার্থী

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ৫ জুন ২০২৩
ডিনস অ্যাওয়ার্ড পেলেন পাবিপ্রবির ১৪ শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

স্নাতকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পাঁচটি অনুষদের ১৪ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দীন। 

Advertisement

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-

ইইই বিভাগের মেহেদি হাসান তানিম, আইসিই বিভাগের মারুফ হোসেন ও তাহসীনা নাজনীন, ফার্মেসি বিভাগের সেলিম উদ্দীন, সোহেলি আক্তার ও সুমি খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের নাদিম মাহমুদ নবিন ও শারমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের নাজমুল হক সাগর ও হাসিবুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের রিপন হোসেইন, সমাজকর্ম বিভাগের অপর্ণা রানী ও মঞ্জিলা পারভীন এবং ইইসিই বিভাগের মার্জিয়া খাতুন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!