ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ২৮ মে ২০২৩
পাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (পাবিপ্রবি প্রেসক্লাব) সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 

শনিবার (২৭ মে) রাতে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

কমিটিতে ‘বাংলা পত্রিকার’ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উজ্জ্বল কুমার বিশ্বাসকে আহ্বায়ক, খোলা কাগজের প্রতিনিধি নাজমুল ইসলাম এবং নয়া শতাব্দীর আবদুল্লাহ আল মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। 

Advertisement

এছাড়াও কালবেলার জাহিদুল ইসলাম, বিডি ২৪ ভিউজের নূর মোহাম্মদ হোসেন এবং চ্যানেল২৪ এর প্রতিনিধি মাধুরী আক্তার মায়াকে সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন এই কমিটিতে এশিয়ানটিভি অনলাইনের প্রতিনিধি দূর্জয় কর্মকারকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনে গতিশীলতা এনে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!