ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবিতে ছাত্রলীগের শীত সামগ্রী বিতরণ

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৩
পাবিপ্রবিতে ছাত্রলীগের শীত সামগ্রী বিতরণ
পাবিপ্রবিতে ছাত্রলীগের শীত সামগ্রী বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ শীত সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর সভাপতিত্বে শীত সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসাইন।

Advertisement

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আজকের এই কর্মসূচির জন্য আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাই। অতীতে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিল। আজকের এই কর্মসূচি ছাত্রলীগের সেবামূলক কার্যক্রমের বহিঃপ্রকাশ। আমি আশা করি বাংলাদেশ ছাত্রলীগ এভাবে সব সময় মানুষের পাশে থাকবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নূরুল্লাহ বলেন, শিক্ষা, শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় আজকের এই শীত সামগ্রী বিতরণ কর্মসূচি। করোনা মহামারীকালে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল। এখনও ছাত্রলীগ মানুষের পাশেই আছে। আমরা পাবিপ্রবি ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চেষ্টা করব।

এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!