ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]
ঘূর্ণিঝড় মোখা

৫ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২১:২২, ১২ মে ২০২৩
৫ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত
ফাইল ফটো

ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ শিক্ষাবোর্ডে রোববারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার।

তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ মে রোববার অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।

অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!