ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অতি প্রবল রূপে ‘মোখা’, সারাদেশে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ১২ মে ২০২৩
অতি প্রবল রূপে ‘মোখা’, সারাদেশে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার আভাস
ফাইল ফটো

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সারাদেশেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, শ্রীমঙ্গল, সন্দ্বীপ, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও হাতিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ ঘণীভূত হয়ে প্রথমে প্রবল ঘূর্ণিঝড় এবং পরবর্তিতে উত্তর দিকে সরে গিয়ে আরো ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১৩.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরো ঘণীভূত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!