ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানার আগে ও পরে যা করণীয়

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ১২ মে ২০২৩
ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানার আগে ও পরে যা করণীয়
ফাইল ছবি

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

এ অবস্থায় ঘূর্ণিঝড় আঘাত হানার আগে ও পরে করণীয় নিয়ে পরামর্শ নিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

মোখা আঘাত হানার আগে করণীয়-

১. ৮০ শতাংশ পরিপক্ব হলে ধান কেটে ফেলুন এবং নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।

২. পরিপক্ব ফল ও শাকসবজি দ্রুত সংগ্রহ করুন।

৩. কলা এবং অন্যান্য উদ্যান ফসলের জন্য খুঁটির ব্যবস্থা করুন।

৪. ভারী বাতাস সহ্য করার জন্য পশুদের সুরক্ষা নিশ্চিত করুন।

৫. পশুদের সঠিক শেডে রাখুন।

৬. ১২ মে থেকে ঘূর্ণিঝড় থেমে না যাওয়া পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন।

৭. মাছের ঘের রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করুন।

৮. সরকারি নির্দেশনা মেনে চলুন।

আঘাত হানার পরে করণীয়-

১. দাঁড়িয়ে থাকা ফসলের ক্ষেত থেকে অতিরিক্ত জল নিষ্কাশন করুন।

২. কীটনাশক এবং সার স্প্রে করতে যাবেন না।

৩. উৎপাদিত ফসল খোলা মাঠে ফেলে রাখবেন না।

৪. পশুদের বাইরে চরাতে দেবেন না।

৫. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রে যাবেন না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!