বৃহস্পতিবার (১৬ মার্চ) তালিকাভুক্ত শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করার কথা রয়েছে।
বুটেক্সের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী যেকোনো শিক্ষাবর্ষে জিপিএ ৩.৭৫ কিংবা তদুর্ধ জিপিএ পেয়েছেন তাদের নিয়মানুযায়ী ডিনস অ্যাওয়ার্ডের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থী যেকোনো শিক্ষাবর্ষে যেকোনো একটা টার্মে জিপিএ ৩.৭৫ কিংবা তদুর্ধ জিপিএ পেয়েছেন তারা ডিনস অ্যাওয়ার্ডের তালিকাভুক্ত নন। অথার্ৎ যারা শিক্ষাবর্ষের উভয়ই টার্মে এই জিপিএ অর্জন করেছেন তারাই পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড।
‘ডিনস অ্যাওয়ার্ড’ হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ মেধাভিত্তিক পুরস্কার। সাধারণত নিজ বিভাগে যেসব শিক্ষার্থী খুব ভালো ফলাফল করেন, তারাই পুরস্কারটি পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় বুটেক্সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধিভুক্ত তিনটি বিভাগ রয়েছে। বিভাগ গুলো হলো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই তিন বিভাগের বুটেক্সের ৩৭তম ব্যাচ থেকে ৪৬তম ব্যাচ পর্যন্ত সর্বমোট ১৩২ জন শিক্ষার্থী এই ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন।
এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হুমাইরা হিমু বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের ভিত্তিতে এই ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের পড়াশোনা করতে অনুপ্রেরণা জোগাবে এবং পড়াশোনায় মনোযোগী হবে।
‘ডিনস অ্যাওয়ার্ড’র জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন তিনি।