বিশ্ববিদ্যালয়ের স্নাতক বিভিন্ন শিক্ষাবর্ষের আইডি কার্ড নিয়ে দেখা গেছে, পাচঁ বছরের জন্য দেওয়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ৩ মাস আগে। ২০২২ সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়। তাছাড়া যেসব শিক্ষার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এখনো অধ্যয়নরত আছেন, তাদের আইডি কার্ডও মেয়াদোত্তীর্ণ হয়েছে বছর খানেক আগে।
শিক্ষার্থীরা জানান, ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে গেলে মেয়াদোত্তীর্ণ হওয়ায় স্টুডেন্ট একাউন্ট খুলতে পারছেন না তারা। তাছাড়া বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠনে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ভিসার আবেদন, স্কলারশীপের আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয় আইডি কার্ড এর প্রয়োজন হলেও আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণ এসব আবেদন করা যাচ্ছে না।
.png)
আবার অনেকে অভিযোগ করেন, ঢাকা শহরে বাসের হাফ ভাড়া দিতে গেলে আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়াতে হাফ ভাড়া দিতে বিপাকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ফলস্বরূপ মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে এক প্রকার উদ্বেগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিক্ষার্থীদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরি মজুমদারের সঙ্গে কথা বললে তিনি জানান, করোনাকালীন সময়ের জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে। যেসব শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ শেষ, তারা একাডেমিক অফিসে যোগাযোগ করে যথাযথ নিয়ম অনুসরণ করে নতুন আইডি কার্ড নিতে পারেন।
একাডেমিক অফিসের সহকারী রেজিস্ট্রার এহসানুল করিমের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে তারা পুরানো আইডি কার্ড জমা দিয়ে নতুন আইডি কার্ড নিতে পারবেন। নতুন আইডি কার্ডের জন্য একটি ফর্ম পূরণ করতে হবে এবং নির্ধারিত ফি (৮০ টাকা) জমা দিতে হবে।