ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

র‍্যাগিং, বুলিং, টিজিং হ্যারাসমেন্টকে না বলুন- বুটেক্স ছাত্রলীগ

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
র‍্যাগিং, বুলিং, টিজিং হ্যারাসমেন্টকে না বলুন- বুটেক্স ছাত্রলীগ
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ শীর্ষক এ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রার মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। 

এ সময় ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Advertisement

পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে ছাত্র সংসদের সামনে র‍্যাগিংয়ের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতনতামূলক সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রলীগের এমন ক্যাম্পেইনকে সাধুবাদ জানিয়েছে ক্যাম্পাসের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এতে দলে দলে নবীন শিক্ষার্থীরা যোগ দিয়েছে। 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সুশৃঙ্খল ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের আজকের সমাবেশ। আমরা র‍্যাগিং এর বিরূপ প্রভাব শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেছি। আশা করি আমাদের ক্যাম্পাস র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারব।

বুটেক্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয় জানান, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুনিশ্চিত করতে কাজ করছি। 
ক্যাম্পাসে র‍্যাগিং, বুলিং, টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয়, সে বিষয়ে জোর দিচ্ছি। আশা করি আমারা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!