মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রার মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে দলে দলে ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে এসে জড়ো হয়।
.png)
পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় র্যাগিংয়ের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ক্যাম্পেইনটিকে সাধুবাদ জানিয়েছে ক্যাম্পাসের নবীন শিক্ষার্থীরা। এতে দলে দলে নবীনরা যোগ দিয়েছে। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী আইন ও বিচার বিভাগের নবীন শিক্ষার্থী মো. সালেহীন বলেন, অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কিন্তু শুরুতেই র্যাগিংয়ের আতংকে ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগ সাহস জুগিয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু র্যাগিং, বুলিং বন্ধ করে সৌহার্দ্য স্থাপনের আহ্বান জানান। র্যাগিং বিষয়ে ছাত্রলীগের সব নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘আমরা সবসময়ই নবীন শিক্ষার্থীদের পাশে আছি, নবীনরা যেন কোনোভাবেই কোনো হ্যারেজম্যান্টের শিকার না হয় তা নিশ্চিতে ছাত্রলীগ তৎপর থাকবে।’
এ সময় র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।