এ সময় ইবি শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

.png)
পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে এক কর্মী বলেন, ‘এ রকম ভালো কাজে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এ রকম ভালো ও শিক্ষার্থীবান্ধব কাজগুলো শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অব্যাহত থাকবে প্রত্যাশা করছি।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘এমন পদক্ষেপে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ছাত্রলীগের সব নেতাকর্মীকে ধন্যবাদ জানাই। মেলার পরিবেশ বজায় রাখতে মেলার মাঠ পরিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পরিবেশ সুন্দর রাখতে যেকোনো কাজে শাখা ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।’