ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

রাবির ‘বি’ ইউনিট: ভর্তিচ্ছুদের যা জানা জরুরি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২১ মে ২০২২
রাবির ‘বি’ ইউনিট: ভর্তিচ্ছুদের যা জানা জরুরি
বি ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই শুরু হবে। এবারে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে (এ, বি, সি) ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বরাবরই বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট। পাশাপাশি অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে।

একনজরে ‘বি’ ইউনিট: এই ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

আসন সংখ্যা: ‘বি’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ৫৬০টি। বাণিজ্য শাখার জন্য ৪৫৫টি, বিজ্ঞান শাখার ৮৫টি এবং মানবিক শাখার জন্য ২০টি আসন।

আবেদনের যোগ্যতা ও সময়: আবেদনের যোগ্যতা রাখা হয়েছে বাণিজ্য বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৭.৫০ থাকতে হবে। প্রাথমিক আবেদন শুরু হবে ২৫ মে, শেষ ৯ জুন। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন শুরু আগামী ১৫ জুন, চলবে ২৮ জুন পর্যন্ত। চূড়ান্ত আবেদন ফি এক হাজার একশত টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষা পদ্ধতি: বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।

মানবণ্টন: বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫, (ঘ) হিসাববিজ্ঞান- ২৫ এবং (ঙ) আইসিটি- ১৫ নম্বর। অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ২০, (খ) ইংরেজি- ৩০, সাধারণ জ্ঞান- ২৫ এবং আইসিটি- ২৫ নম্বর। 

শর্তসমূহ: বাণিজ্য ও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের উপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে। পরীক্ষায় পাস মার্কস ৪০। আইবিএতে ভর্তি জন্য বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ইংরেজি বহুনির্বাচনী অংশে ২৫ নম্বরের মধ্যে নূন্যতম ১০ পেতে হবে।

কোন বিভাগে কত আসন: (ক) হিসাবজ্ঞিান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আসন রয়েছে ১১০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ১০০টি, বিজ্ঞান ৭টি এবং মানবিক ৩টি। (খ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে ১০০টি। এরমধ্যে বাণিজ্য ৮৫টি, বিজ্ঞান ১২টি এবং মানবিক ৩টি। (গ) মার্কেটিং বিভাগে আসন রয়েছে ১১০টি। এরমধ্যে বাণিজ্য ৮৫, বিজ্ঞান ২২ এবং মানবিক ৩টি। (ঘ) ফাইন্যান্স বিভাগে আসন রয়েছে ১০০টি। এরমধ্যে বাণিজ্য ৮৫, বিজ্ঞান ১২ এবং মানবিক ৩টি। (ঙ) ব্যাংকিং ও ইনস্যুরেন্স আসন রয়েছে ৬০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের ৫০টি, বিজ্ঞান ৮টি এবং মানবিক ২টি। (চ) ট্যুরিজম অ্যাণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৩০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপ ২৫, বিজ্ঞান ৪ এবং মানবিক ১টি আসন। (ছ) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউড (আইবিএ) মোট আসন রয়েছে ৫০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ২৫টি, বিজ্ঞান ২০ এবং মানবিক ৫টি আসন।

কবে কখন পরীক্ষা: আগামী ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি শিফটে (গ্রুপ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের (গ্রুপ-১) পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট (গ্রুপ-২) শুরু বেলা ১১টা শেষ ১২ টায়, তৃতীয় শিফটের (গ্রুপ-৩) দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে ২ টায় এবং চতুর্থ শিফট (গ্রুপ-৪) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!