ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চুয়েটে সশরীরে ক্লাস শুরু ৫ ডিসেম্বর 

সাঈদ চৌধুরী, চুয়েট
প্রকাশিত: ১৭:৩৬, ৯ নভেম্বর ২০২১
চুয়েটে সশরীরে ক্লাস শুরু ৫ ডিসেম্বর 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সশরীরে ক্লাস শুরু হবে ৫ ডিসেম্বর। সেই সঙ্গে আবাসিক হল খুলে দেয়া হবে ১ ডিসেম্বর। এদিকে হল খোলার খবরে অনেক শিক্ষার্থী আনন্দ প্রকাশ করেছেন। দীর্ঘদিন হল বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরুর খবরে খুশি অনেকে।

সোমবার (৮ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের ১৩৫তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে বিভিন্ন লেভেলের (১,২,৩) পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই পরীক্ষাগুলো আগামী ’১৮, ১৭, ১৯ ব্যাচের জন্য যথাক্রমে ২১, ২২, ২৩ ও ২৮, ২৯, ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

২০১৮-১৯, ২০১৯-২০, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ০১/১২/২০২১ থেকে ০৩/১২/২০২১ সকাল ৮টা থেকে খুলে দেয়া হবে। যে ব্যাচের পরীক্ষা আগামী ২৮/১১/২১ শেষ হবে তারা ০১/১২/২১, যাদের ২৯/১১/২১ শেষ হবে তারা ০২/১২/২১ ও যাদের ৩০/১১/২১ শেষ  হবে তারা ০৩/১২/২০২১ হলে উঠতে পারবে। তবে প্রত্যেক শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকার নূন্যতম ১ম ডোজ গ্রহণ সংক্রান্ত প্রমাণপত্র, আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন করতে হবে। 

উল্লেখ্য যে, যেসব শিক্ষার্থী এখনো এক ডোজও টিকা দেয়নি তারা হলে উঠতে পারবে না। যেসব শিক্ষার্থী এখনও কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেনি তাদেরকে জন্মনিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দফতরে যোগাযোগ করার জন্য এবং আগামী ৫ ডিসেম্বর ২০২১ থেকে ‘১৭ ব্যাচ, ১৮ ব্যাচ ও ১৯ ব্যাচের স্শরীরে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের যেসব পরীক্ষা অনলাইনে নেয়া হয়েছে সেসব পরীক্ষার উত্তরপত্রের হার্ডকপি ৫ ও ৬ ডিসেম্বরের মধ্যেই স্ব স্ব বিভাগে জমা দিতে হবে। ৫ ডিসেম্বর থেকে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য টার্ম- ২ সেশনাল (ল্যাব) ক্লাসসমূহ শুরু হবে। এরপর পরীক্ষা পূর্বপ্রস্তুতিমূলক ছুটি রেখে টার্ম-২ এর ফাইনাল পরীক্ষা সশরীরে শুরু হবে। 

উল্লেখ্য, গত ২০/১০/২০২১ থেকে শুধুমাত্র সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!