ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

সাত কলেজের ফলাফল সমন্বয় ও পুনঃনিরীক্ষণ আবেদন অনলাইনে হচ্ছে 

সাঈদুর রহমান তানভীর, ঢাকা কলেজ
প্রকাশিত: ১৪:০৬, ৪ অক্টোবর ২০২০
সাত কলেজের ফলাফল সমন্বয় ও পুনঃনিরীক্ষণ আবেদন অনলাইনে হচ্ছে 
সাত কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে এমন উদ্যোগ

ভোগান্তি লাঘব হচ্ছে সাত কলেজ শিক্ষার্থীদের। এমন সুখবর দিলেন সাত কলেজের সমন্বয়ক প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার। 

তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলাফল সমন্বয় ও পুনঃ নিরীক্ষণ আবেদন অনলাইনে। 

কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল সমন্বয় (রেজাল্ট ইনকম্পিলিট, মানোন্নয়ন মার্কস সংযুক্তি) ও ফলাফল পুনঃনিরীক্ষণ বিষয়ে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন ফরমে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর প্রয়োজন হবে না। নির্দেশাবলি তৈরি হওয়ার পর শিগগিরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ দেয়া হবে।  

স্বাভাবিক প্রক্রিয়ায় ফলাফল সমন্বয় ও পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের সব ডকুমেন্টস সংগ্রহ করার পর কলেজে গিয়ে আবেদন ফরমে অধ্যক্ষের স্বাক্ষর সংগ্রহ করা লাগতো।
 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!