ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছুটি বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ২৭ আগস্ট ২০২০
ছুটি বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে
ফাইল ফটো

বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরবর্তীতে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হয়।

Advertisement

সবশেষ চলমান এ ছুটি ৩১ আগস্ট পর্যন্ত ছিলো। তবে আবারও ছুটি বাড়ানোর ফলে তা ৩ অক্টোবর গিয়ে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!