ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করাবে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২৪ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করাবে চট্টগ্রাম জেলা প্রশাসন
জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম

করোনার সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করবেন ডিসি মো. ইলিয়াস হোসেন।

সোমবার সকালে অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘ পাঁচ মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কবে খুলবে তাও এখনো বলা যাচ্ছে না। ফলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এরইমধ্যে নগরীর সরকারি স্কুলের বাছাইকৃত শিক্ষকদের নিয়ে প্রতিটি বিষয়ের জন্য ১০ জন করে ‘শিক্ষক প্যানেল’ গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহের শুরুতে ক্লাস রুটিন প্রকাশ করা হবে। দৈনিক চার থেকে ছয়টি বিষয়ের উপর ক্লাস নেবেন শিক্ষকরা। জুম অ্যাপস এবং ফেসবুকের মাধ্যমে এ অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।  

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে টিভিসহ কয়েকটি মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও সেখানে শুধু শিক্ষকরা লেকচার দিয়ে যান। শিক্ষার্থীদের প্রশ্ন করার বা তাদের সমস্যা সমাধানের কোনো সুযোগ থাকে না। এখানে শিক্ষার্থী কোনো টপিক না বুঝলে তার প্রশ্ন করার সুযোগ থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!