ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র পুরস্কার জিতল চুয়েট

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১৯ আগস্ট ২০২০
আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র পুরস্কার জিতল চুয়েট
ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে দশ দিন ব্যাপী দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছে চুয়েট শিক্ষার্থীদের পরিচালনা ও অভিনয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্যা কোনানড্রাম’।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সহযোগিতায় আয়োজনটি করোনাভাইরাস মহামারির কারণে এ বছর সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট পর্যন্ত দর্শকদের জন্য বিনামূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ওয়েবসাইট ও উৎসবের ইউটিউব চ্যানেলে সরাসরি চলচ্চিত্রগুলো উপভোগ করার ব্যবস্থা ছিলো।

প্রতিদিন ২০টি করে পুরো উৎসবজুড়ে মোট ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হয় যেখানে প্রতিটি চলচ্চিত্র ২৪ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে দেখার সুযোগ ছিলো। 

Advertisement

এ বছর বিশ্বের ১০৬টি দেশ থেকে মোট ২ হাজার ৫৮৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে জমা পড়ে। বিচারক পর্ষদ নির্বাচিত শ্রেষ্ঠ ২০০টি চলচ্চিত্রের মধ্যে ৩৮টি অ্যানিমেশন, ১৬টি ডকুমেন্টারি, ১২টি ওয়ান-মিনিট শর্টস, ২৩টি শরণার্থী বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও অনলাইনে আয়োজিত হয় চলচ্চিত্র আড্ডা ও আলোচনা ‘আইআইইউএসএফ টকস’, যেখানে দর্শকরা অংশ নেন।

পুরস্কারজয়ী পরিচালক অনুপম হোর ও তাহসিন আহমেদ বলেন, আমরা শুরুতে যখন কোনানড্রামের কাজ শুরু করি তখন আমরা ভাবিনি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে রান করবে বা এওয়ার্ড পাবে। কিন্তু পরবর্তীতে ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়াতে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। এখন আইআইইউএসএফ-২০২০ এর মত বিশাল একটি ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরষ্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

অনুভূতি প্রকাশ করে চলচ্চিত্রটির মূল চরিত্র নাঈমুর রহমান নাঈম বলেন, পৃথিবী জুড়ে  বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নির্মিত অসাধারণ সব চলচিত্র ছিলো এই আসরে।

আমাদের ফিল্ম ‘The Conundrum’ এর নির্মাণ চলাকালীন ক্যামেরার পেছনে অনুপম, তাহসিন এবং ক্যামেরার সামনে আমার সঙ্গে সাদাত, আগুন, রাইসা ও নাইমুল ইসলাম ভাই সকলেই এই ফিল্মের জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছে। এ নিয়ে ‘The Conundrum’ -এর ঝুলিতে ৪ টি আন্তর্জাতিক সম্মাননা ও ১টি জাতীয় সম্মাননা যুক্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!