ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

মাংসের দাম নির্ধারণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩০, ৩ এপ্রিল ২০২২
মাংসের দাম নির্ধারণ হচ্ছে
ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করে দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ই-কমার্স সেলের প্রধান এ এইচ সফিকুজ্জামান এ তথ্য জানান।

রাজধানীতে অনুষ্ঠিত হওয়া একটি সংবাদ সম্মেলনে এমন কথা বলেন সফিকুজ্জামান। তবে কবে থেকে কিংবা কিভাবে দাম নির্ধারণ করা হবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলেনি বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে রমজানের শুরুতেই গরুর মাংসের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে। রাজধানীর গরুর মাংসের দোকানগুলো ঘুরে দেখা যায়, প্রতিকেজি গরুর মাংস ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
 
এ ব্যাপারে রকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বলেছে, শনিবার (২ এপ্রিল) রাজধানীতে গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা। যা এক মাস আগেও ছিল ৬০০-৬২০ টাকা কেজি। এক বছর আগের একই সময়ের চিত্র ছিল আরো ভিন্ন। ঐ সময় গরুর মাংসের কেজি ছিল ৫৬০-৬০০ টাকা। এক বছরের ব্যবধানে গরুর মাংস কেজিতে বেড়েছে ১০০-১৪০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!