ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বেড়েছে মুরগির দাম 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩, ২৪ জুলাই ২০২০
বেড়েছে মুরগির দাম 
ফাইল ফটো

সপ্তাহের ব্যবধানে বাজারে মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস এবং বিভিন্ন প্রজাতির মাছ।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা গেট সংলগ্ন ছায়েদ আলী বাজার, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, শান্তিনগর, সেগুন বাগিচা, নিউমার্কেট, পলাশী বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, কেজিতে ২০ টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা ও সাদা লেয়ার ১৯০ থেকে ২০০ টাকায়।

Advertisement

আর কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা, ছোট সোনালি প্রতিহালি ৫৫০ থেকে ৬৫০ টাকায়। আর দেশি মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকা দরে।

মুরগির সঙ্গে বাড়তি রয়েছে হাঁসের বাজার। ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতিটি হাঁস (ছোট) বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা, বড় হাঁস বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

অপরিবর্তিত আছে ডিম, মাংস ও মাছের বাজার। এসব বাজারে প্রতি ডজন লাল ডিম (আকারভেদে) বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা, দেশি মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালী মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০, হাঁসের ডিম ১২০ থেকে ১৩০ টাকা ও কোয়েলের ডিম প্রতি ১০০ পিস ২০০ থেকে ২২০ টাকায়।

খিলগাঁও বাজারের মুরগি বিক্রেতারা জানান, এখন পাইকারি বাজারে মুরগির সংকট থাকায় দাম বাড়তি রয়েছে। তবে সরবরাহ বাড়লে দাম কমবে।

এসব বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫৮০ টাকা, মহিষের মাংস ৫৮০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

ইলিশ মাছ ছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে সব মাছ। এসব বাজারে প্রতি কেজি কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, প্রতি কেজি মলা বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৮০ টাকা, প্রতি কেজি পুঁটি মাছ ৩০০ থেকে ৫০০ টাকা, টেংরা মাছ (তাজা)  প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি টেংরা ৩৫০ থেকে ৫০০ টাকা দরে।

এছাড়া প্রতি কেজি শিং (আকারভেদে) ২৮০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, চিংড়ি (গলদা) ৪০০ থেকে ৬০০ টাকা, বাগদা ৫০০ থেকে ৯৫০ টাকা, হরিণা ৩৫০ থেকে ৪৫০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৩২০ থেকে ৪৮০ টাকা, রুই (আকারভেদে) ২০০ থেকে ৩০০ টাকা, মৃগেল ১৮০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাস ১১০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১০০ থেকে ১৬০ টাকা, কৈ ১৭০ থেকে ১৯০ টাকা, কাতল ১৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

তবে কিছুটা বাড়তি রয়েছে ইলিশের দাম। বর্তমানে এসব বাজারে প্রতি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকায়, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকা, ছোট ইলিশ আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!