ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ খবর ]

দাফনের পর জানা গেল ব্যবসায়ীর করোনা পজিটিভ 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ২৯ মে ২০২০
দাফনের পর জানা গেল ব্যবসায়ীর করোনা পজিটিভ 
ছবি: সংগৃহীত

ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক গার্মেন্টস সামগ্রীর ব্যবসায়ী। গত বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। রাত ৮টার দিকে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার আগেই স্বাস্থ্যবিধি না মেনেই তাকে দাফন করা হয়।

ওই ব্যবসায়ীর ভাঙ্গা উপজেলা সদর বাজারে গার্মেন্টস সামগ্রীর দোকান রয়েছে। ভাঙ্গার চুমুরদী ইউপির একটি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গনেশ কুমার আগরওয়ালা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ফুসফুসে ক্যান্সারজনিত সমস্যা নিয়ে ভর্তি হন ওই ব্যবসায়ী। ওইদিন বিকেল সোয়া ৫টার দিকে মারা যান তিনি।

গনেশ আগরওয়ালা আর বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে আমরা জানতে পারি হাসপাতালে মৃত্যুবরণকারী ভাঙ্গার ওই ব্যবসায়ীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্ব্য কর্মকর্তা মোহসীন উদ্দিন ফকির বলেন, ওই ব্যবসায়ী বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসেন। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে স্থনান্তর করা হয়। ওই ব্যবসায়ীর মৃত্যু ও দাফনের পর তার করোনা শনাক্ত হয়েছে প্রতিবেদন পাই। এজন্য তাকে স্বাস্থ্যবিধি রক্ষা করে দাফন করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!