ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইনানীতে গ্যাসকূপের জরিপ চলাকালে বিস্ফোরণে দগ্ধ বাপেক্সের ৭ কর্মী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ২৯ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসকূপের জরিপ চলাকালে বিস্ফোরণে দগ্ধ বাপেক্সের ৭ কর্মী
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনার পর সার্ভের কাজ চলার সময় বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস ছালাম বলেন, গ্যাসকূপের আগুন নেভানোর পর পরিস্থিতি পর্যবেক্ষণে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে কর্মীরা তাপের সংস্পর্শে এসে দগ্ধ হন।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!