ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকসহ দুইজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ২৬ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকসহ দুইজন নিহত
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় একটি সিএনজি অটোরিকশায়  যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

নিহতরা হলেন, জেলার উল্লাপাড়া পৌর শহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে সিএনজিচালক মুন্নাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান, বুধবার রাতে মুন্নাফ ও চন্দন পাল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঘোঁষগাঁতী এলাকা থেকে শাহজাদপুর উপজেলার মষিপুর গ্যাস পাম্পের উদ্দেশে যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা  সি-লাইন পরিবহনের একটি  যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মুন্নাফ ও যাত্রী চন্দন পালের মৃত্যু হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে । পরে অভিযান চালিয়ে বাসটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়েছে । 

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!