[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম নামে দুইজন নিহত হয়েছেন ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে থানার হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান জানান, সকালে আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হাঁটছিলেন এ সময় ঘন কুয়াশা ছিল। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!