ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ১৩ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বিজয়ী দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি প্রদান করেন।

জয়পুরহাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধা জেলা দল।

​একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ফাইনালে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গাইবান্ধা জেলা দল এই জয় নিশ্চিত করে। টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক জয়পুরহাট জেলা দল। টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় বিজয়ী দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি প্রদান করা হয়।

​টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। 

​এসময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল ও সাজ্জাদ সিরাজ জয়, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, এবং জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!