ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

ভাঙ্গুড়া  (পাবনা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৬:৪৮, ১৩ নভেম্বর ২০২৬
চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
ছবি- ডেইলি বাংলাদেশ

 
পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চাটমোহর উপজেলা বিএনপি, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর সদরের দোলং মহল্লা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচরে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা বক্তব্য দেন।
পথসভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম, বিলচলন ইউনিয়ন যুবদলের সদস্যসচিব নায়েব আলী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিউটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে। এ সময় তাঁরা দলীয় নেতাকর্মীদের সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!