বিজয়নগরে ফসলি জমি থেকে ৩০০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তার পাশ জমি থেকে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি। বুধবার ভোরে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর-মনিপুর আঞ্চলিক সড়কের রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এসআরবি-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ভোরে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর-মনিপুর আঞ্চলিক সড়কের রসুলপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর এলাকায় অভিযান পরিচালনাকালে এসআরবি উপস্হিতি টের পেয়ে ১৫/১৬ জন মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে রাস্তার পাশে ফসলি জমি তল্লাশী করে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে