[ দেশজুড়ে ]
নালিতাবাড়ী সীমান্তে ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
নালিতাবাড়ী সীমান্তে ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ীপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১১৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা। তবে বিজিবির অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ৩৯ বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!